মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ অক্টোবর:
মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়া অন্যত্র বদলী হওয়ায় মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসেন আলী খন্দকারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু। বক্তব্য রাখেন বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়া, এন ডি সি মোঃ আসলামউদ্দিন, আব্দুর রহমান, রেজাউল হক রেজা, আফতাব আলী প্রমুখ।