মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে কিডনি সহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদানের লক্ষ্যে আবেদন যাচাই-বাছাই ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী প্রমুখ।