মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যরা গ্যামাক্সিন পাউডার ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।
মঙ্গলবার ভোরের দিকে রংমহল মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ কেজি গ্যামাক্সিন পাউডার ও ৫শ পিস গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন। জানা গেছে রংমহল সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল আজিজরে নেতৃত্বে বিজিবি সদস্যরা টহল থাকাকালীন সময়ে পরিত্যক্ত অবস্থায় গ্যামাক্সিন পাউডার ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন।