মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বর ও আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম ঘেন্টু মৃত্যু বরণ করেছেন, (ইন্না—— রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
তিনি কিডনি রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকেলের দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম শহিদুল ইসলাম ঘেন্টুর স্ত্রী, এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। এদিকে কুতুবপুর ইউনিয়নের মেম্বর শহিদুল ইসলাম ঘেন্টুর মৃত্যুতে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী শোক প্রকাশ করেছেন।