মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা জাদুখালি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ৭ দিন ব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স শেষে সনদপত্র বিতরন করা হয়েছে।
বুধবার জাদুখালি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে. এম. জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার ইন্সট্রাক্টর মাসুদ নোবেল। পরে পোষাক তৈরীর উপরে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।