মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস সহ জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্যরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে এ সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যদের মধ্যে জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট কাজী শহিদ মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।