মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর আর সি সি রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর আর সি সি রাস্তার কাজের উদ্বোধন করেন।
এ সময় সেখানে মোনাজাত করা হয়। প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, পৌরসভার প্রধান প্রকৌশলী হারুনুর রশিদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণের সময় সেখানে উপস্থিত ছিলেন।