মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের তোফাজ্জল হোসেন নামের ১৭ বছর বয়সী এক কিশোর প্রায় দুই সপ্তাহ যাবৎ নিখোঁজ রয়েছেন।
তোফাজ্জল হোসেনের পিতা উজলপুর গ্রামের সাহেব আলী জানান গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যার পর হঠাৎ করেই বাড়ি থেকে বের হয় সে, তার পর খেকে সে নিখোঁজ রয়েছে। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
৫” ৪ ইঞ্চি লম্বা, গায়ের রং শ্যামলা তোপাজেল হোসেন নিখোঁজ হওয়ার পর তার পিতা মেহেরপুর সদর থানায় একটি জিডি করেছেন। এদিকে তোফাজ্জল হোসেনের নিখোঁজ হওয়ার ১৪ দিন পর তার কোন সন্ধান না পেয়ে পিতা-মাতা আহাজারি করছে।