মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক হিসেবে বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শারমিন সেলিনা আজহার।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা অফিসার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।