গাংনী প্রতিনিধি :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদের সভা কক্ষে এ প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাজাহান রেজার সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি প্র শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মোঃ আরিফ হাসান ও মো: ওবায়দুল্লাহ।
এসময় জেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাবুদ্দীন,গাংনী উপজেলা নব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অন্ডাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল উপস্থিত ছিলেন।