মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবী কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মেহেরপুর জেলার রোগীদের সাথে সাক্ষাৎ এবং খাবার পরিবেশন সম্পন্ন হয়েছে।
শুক্রবার মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবী কল্যাণ ট্রাষ্টের, হুসাইন আহমেদ,তারিক আজিজ, বাবুল হোসেন, সাইদুর রহমান শুভ উপস্থিত থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা মেহেরপুরে রোগীদের খাবার বিতরণ করেন। “প্রতিহিংসা দূরে রাখি ভালোবাসার সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মেহেরপুরের শিক্ষার্থীরা, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবী কল্যাণ ট্রাষ্ট গঠন করে এসব মূলক কাজ অংশ নিচ্ছে।