মেহেরপুর নিউজ :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের আওয়ামী লীগ নেতা সেলিম রেজা ব্যাপক গণসংযোগ করেছেন। শনিবার বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সেলিম রেজা কুতুবপুর ইউনিয়নের চাঁদপুর,কুলবাড়িয়া গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সকল শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।