মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ও রংমহল সীমান্তে বিজিবির সদস্যরা মদ, ফেন্সিডিল, গ্যামাক্সিন, পাউডার ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে। শনিবার ভোরের দিকে এসকল মাদকদ্রব্য, গ্যামাক্সিন পাউডার উদ্ধার করা হয়।
জানা গেছে হাবিলদার ফজলুর রহমানের নেতৃত্বে কাথুলী সীমান্তে বিজিবির সদস্যরা সীমান্ত এলাকায় টহল থাকাকালীন সময় পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল মদ, ১০ বোতল ফেন্সিডি এবং ৫শ পিস গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করে। এদিকে একই দিনে রংমহল সীমান্ত বিজিবি হাবিলদার জাফর আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল থেকে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় ৫ কেজি গ্যামাক্সিন পাউডার ও ৫শ পিস গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন।