গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য রেলি র্যালি ও উদ্বৃদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়ে
সােমবার সকাল ১০টার দিকে র্যালি ও উদ্বুদ্ধকরণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি গাংনী উপজেলা শহর প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বুদ্ধকরণ সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর-ই-আলম সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার মাসুম রেজা,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,পপুলার লাইভ ইন্সুইরেন্স কােম্পানী লিমিটেড-এর গাংনী শাখার ইনচার্জ মােখলেছুর রহমান,যুগ্ম ইনচার্জ তৌহিদ ফেরদৌস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।