গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী পৌরসভাধীন হাট-বাজার ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর এলাকার বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় ইজারা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব ইঞ্জিনিয়ার শামীম রেজা,প্রধান সহকারী আসলাম হোসেন,উচ্চমান সহকারী জামিরুল ইসলাম টিক্কা,সাংবাদিক সাহাজুল সাজু,পৌরসভার কাউন্সিলরবৃন্দ,বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ,ইজারা প্রত্যাশীরাসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানা যায়,গাংনী পৌরসভাধীন গাংনী হাট,বাঁশবাড়িয়া ও গাংনী পশু জবেহখানাসহ অন্যান্য হাট ইজারা দেয়ার লক্ষে পৌরসভার পক্ষে থেকে দরপত্র আবেদন করা হয়। ইজারা গ্রহণের লক্ষে বেশ কিছু (দরপত্র) আবেদন জমা পড়ে। বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়র আহম্মেদ আলীসহ কাউন্সিলর ও স্টাফ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সম্মুখে স্বচ্ছ প্রক্রিয়ায় ইজারাকৃত হাট-বাজার দরপত্র প্রকাশ্যে অনুষ্ঠিত হয়।