মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০১৯-২০২০ বছরের ভিজিডি সুবিধাভোগীদের মাঝে সঞ্চয়ের অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বুড়িপোতা ইউনিয়নের ১৮৩ জলের মাঝে সঞ্চায়ের অর্থ বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান মোঃ শাহজামান উপস্থিত থেকে বুড়িপোতা ইউনিয়নের ১৮৩ জন সদস্যদের মাঝে ৭ লক্ষ ৭৮ হাজার ৪শ টাকা বিতরণ করা হয়। সচিব সানোয়ার হোসেন, ইউপি সদস্য ওয়াসিম আলী, আলমগীর হোসেন, ব্যাংক এশিয়ার কর্মকর্তা আলমগীর হোসেন প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।