মেহেরপুর নিউজ:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা নবগঠিত শ্যামপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আখতার হোসেনের উদ্যোগে আলোচনা সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
রবিবার বিকালের দিকে শ্যামপুর গ্রামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্তমান ইউপি সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ৭ মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরে আখতার হোসেনের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। মোটরসাইকেল শোভাযাত্রা সদর উপজেলার শ্যামপুর থেকে শুরু করে বেলতলা পাড়া, ঝাউবাড়িয়া, আলমপুর, ধুসার পাড়াসহ বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে।