মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া সীমান্তে বিজিবির সদস্যরা গরু মোটাতাজাকরণ ঔষধ, ফেন্সিডিল, মদ এবং কাজিপুর সীমান্তে বিজিবির সদস্যরা, মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।
রবিবার ভোরের দিকে তেঁতুলবেড়িয়া সীমান্ত বিজিবির সদস্যরা ৬৫০ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ, ৬ বোতল ফেন্সিডিল এবং ১১ বোতল মদ উদ্ধার করেন। হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এদিকে একই দিনে কাজিপুর সীমান্তে বিজিবির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ১৫ বোতল মদ, ৫শ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন। কাজিপুর সীমান্তে বিজিবির নায়েক খলিলুর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন।