মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা বিচার বিভাগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহার, পিপি পল্লব ভট্টাচার্য, জিপি শাহজাহান আলী, প্রশাসনিক কর্মকর্তা মতিউল আশরাফ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন প্রমুখ।