মেহেরপুর নিউজ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বামন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলোচনা সভায় বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর বামন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বামন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আফরোজ তুলির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ফারহানা মুন্নি ও শেফালী খাতুন। পরে সেখানে কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর ভাষণ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।