মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্রী ফরহাদ হোসেনের পিতা মরহুম ছহিউদ্দিন বিশ্বাসের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নয়ন হাবিবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার রাতে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় নয়ন হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কপেল মন্ডল, ইউসুফ মালিকা, শাবরুল হক, মাজেদা খাতুন, আবুল বাশার প্রমূখ উপস্থিত ছিলেন।