মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্রী ফরহাদ হোসেনের পিতা মরহুম ছহিউদ্দিন বিশ্বাসের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আহসান হাবীব জিলা ও মহিদুল ইসলাম এর উদ্যোগে জাদবপুরে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা আহসান হাবীব জিলা।