মুজিবনগর প্রতিনিধি:
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে এক অনন্য অর্জন বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে দেশব্যাপি উদযাপন উপলক্ষে মুজিবনগরে ২দিন ব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসনে আয়োজনে সকাল ১১টার দিকে উপজেলা চত্তর থেকে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেলা চত্তরে শেষ হয় সেখানে ফিতা কেটে উন্নয়ন মেলার উদ্ভোধন করা হয়। পরে মেলা চত্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন মুজিবনগর থানা অফিসার ইনর্চায (ওসি) আব্দুল হাশেম, উপজেলা ভাইস রফিকুল ইসলাম মোল্লা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নাজমুল আলম,উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান খান,বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ড,উপস্হিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি বৃন্দ। বাংলাদেশর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ : শীর্ষক ২ দিন ব্যাপি উন্নয়ন মেলায় উপজেলা বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৭ টি ষ্টল অংগ্রহন করেছে।