মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ অক্টোবর:
মুজিবনগর উপজেলার দারিয়াপুর হাটে মালামাল বিক্রি শেষে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে কয়েকজন ব্যবসায়ী মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নামক স্থানে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একটি ছিনতাইকারী দল তাদের সর্বস্ব কেড়ে নেয় এবং মারপিট করে। আহত হয় মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের ইমান আলীর ছেলে সুমার আলী(৪৫)। এসময় সুমার আলীর কাছে থাকা নগদ ৭ হাজার টাকা,মোবাইল ফোন ও সাইকেল ছিনিয়ে নেয়। তার সাথে অন্যান্য ব্যবসায়ীরা পালিয়ে বাঁচে। আহত সুমার আলী মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়,বৃহস্পতিবার সন্দ্ধ্যা রাতে একদল ব্যবসায়ী দারিয়াপুর হাটে মালামাল বেঁচাকেনা শেষে সাইকেলযোগে মেহেরপুর ফিরছিলেন। তারা মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নামক স্থানে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একটি ছিনতাইকারী দল তাদের পথরোধ করে এবং মারপিট করে সর্বস্ব কেড়ে নেয়। ব্যবসায়ীদের মধ্যে থেকে একজন পালিয়ে গিয়ে বন্দর গ্রামের লোকজনের সহায়তায় পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং তল্লাশী শুরু করে।