মেহেরপুর নিউজ:
মুজিবনগরে করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনতায় উপজেলা প্রশাসন ও পুলিশের অভিযান মুজিবনগরে লকডাউনের প্রথম দিনে রাস্তাঘাট ছিল। প্রায় ফাঁকা নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র কৃষি পন্যে ও ওষোধ এর দোকান ছাড়া সমস্ত দোকাপাট বন্ধ আছে সকালের দিকে কিছু মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে বাজারে ঘোরাঘুরি করলে মুজিবনগর থানা ইনচার্য (ওসি)আব্দুল হাশেম এর নেতৃত্বে থানা পুলিশের তৎপরতায় তারা ঘরে ফিরতে বাধ্য হয়।
এ সময় অযথা ঘুরাঘুরি করার কারনে বেশ কিছু মটরসাইকেল আটক করা হয়। বেলা ১১টা দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার ও মুজিবনগর থানা অফিসার ইনচার্য ওসি আব্দুল হাশেম করোনা ভাইরাস প্রতিরোধ এবং লকডাউন এর সময় ঘরে থাকা ও মাক্স পরিধান নিশ্চিত করেতে উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজারে জন সচেতনতা মূলক অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।যারা ঘর থকে বের হয়েছেন তাদেরকে সতর্ক করে বলা হয় পরবর্তিতে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।