মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি প্রজন্ম সংগঠনের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার আমঝুপি প্রজন্ম সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের নেতৃত্বে ১জন অসহায় কে খাদ্য সামগ্রী,১ জন কে পবিত্র কোরআন শরিফ, ১ জন বৃদ্ধ কে চিকিৎসার জন্য ১ হাজার টাকা প্রদান করা হয়েছে। আমঝুপি প্রজন্ম সংগঠনের অন্যান্য সদস্যগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।