মেহেরপুর নিউজ:
মেহেরপুর সাঈদ আনোয়ার ট্রেডার্স এর উদ্যোগে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে। বুধবার বিকাল থেকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টিসিবির পণ্য বিক্রয় করা হয়।
১০০ টাকা কেজি দরে সোয়াবিন তেল, ৫৫ টাকা করে কেজি দরে ছোলা, ৫৫ টাকা কেজি দরে মসুর ডাল, ৫৫ টাকা কেজি দরে চিনি বিক্রি করা হয়।বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান উপস্থিত থেকে পণ্য বিক্রির উদ্বোধন করেন। এসময় ইউপি সচিব সানোয়ার হোসেন, ইউপি সদস্য শরিফ উদ্দিন, সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা সাধারণ এ সকল পণ্য ক্রয় করেন।