মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর কবরস্থানের প্রাচীর নির্মাণ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলের দিকে প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি ও বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, কবরস্থান কমিটির সভাপতি বাবর আলী। পরে সেখানে মোনাজাত করা হয়। এসময় অন্যদের মধ্যে মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি রাহিনুজ্জামান পলেন, শাহিনুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।