মেহেরপুর নিউজ:
মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন এলাকায় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুফুরের দিকে সাহারবাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাহারবাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুস্থদের মধ্যে প্রত্যেকটা ৪৫০ টাকা করে তুলে দেন। এ সময় সেখানে গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহি অফিসার আরএম শামীম শাহনেওয়াজ, সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক প্রমূখ উপস্থিত ছিলেন।