মেহেরপুর নিউজ:
মেহেরপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো বর্তমানে ২৭ জনে। এছাড়াও জেলায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৮১৩ জন। জেলায় মোট মুত্যু সংখ্যা ২০ জন। রবিবার সন্ধ্যায় মেহেরপুর সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন এ সব তথ্য জানান।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্তই ৪ জনই সদর উপজেলার। গাংনী ও মুজিবনগর উপজেলায় নতুন করে করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়নি। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয় ।
তিনি আরও জানান, এ পর্যন্ত মেহেরপুর জেলায় ৬ হাজার ৭ শ ৪০ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। বর্তমানে জেলায় আক্রান্ত ২৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৭ জন, গাংনী উপজেলায় ৬ জন ও মুজিবনগর উপজেলায় ৪ জন আক্রান্ত হয়েছেন।