গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামবাসীর উদ্যােগে ও প্রবাসীদের সহযোগিতায় অসহায়-অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এলাকার ১শ ২০টি পরিবারের মাঝে চাল,সেমাই,চিনিসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।