মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে মাদ্রাসা সড়কের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালের দিকে ফিতা কেটে সড়ক টির উদ্বোধন করা হয়। মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড, ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কের উদ্বোধন করেন।এসময় মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম, ইউপি সদস্য আক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।