মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর মুজিবনগর আনসার ও ভিডিপি অফিস প্রাঙ্গণে মুজিবনগর উপজেলার ৫০ জন সদস্যের মধ্যে ঈদ শুভেচ্ছা বিতরণ করা হয়।মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম উপস্থিত থেকে এসকল শুভেচ্ছা উপহার বিতরণ করেন। মুজিবনগর উপজেলা কর্মকর্তা মিরাজুল ইসলাম, ফেরদৌসী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।