মেহেরপুর নিউজ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বিশিষ্ট ব্যাবসায়ী হাজী আবুল হাশেম। সজিব এন্টারপ্রাইজ এর সহযোগিতায় বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ঈদের পোশাক বিতরণ করেন তিনি।
এসময় অত্র এলাকার ব্যবসায়ী আব্দুল সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল হাসেম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমঝুপি ইউনিয়ন পরিষদের সদস্য মতিয়ার রহমান, মহিলা সদস্য ফাতিমা খাতুন। এসময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সজীব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সজীব এছাড়াও উপস্থিত ছিলেন আনারুল ইসলাম বজলুর রহমান, ইমরান হোসেন আব্দুর রশিদ আব্দুল মান্নান সহ গ্রামের বিভিন্ন মহলের লোকজন সেখানে উপস্থিত ছিলেন।