মেহেরপুর নিউজ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছে মেহেরপুরের সোনার বাংলা ক্লাব। বুধবার বিকেলে মেহেরপুর শহরের সোনার বাংলা ক্লাব প্রাঙ্গণে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সোনার বাংলা ক্লাবের সভাপতি বাইজিদ বোস্তামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি রাহিনুজ্জামান পলেন, জেলা তাঁতী লীগের সভাপতি সুবাদ আলী, সদর উপজেলা ইট ভাঙ্গা মালিক সমিতির সভাপতি বোরহানুল আজিম রিয়াদ, সোনার বাংলা ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস শোভন, কোষাধক্ষ্য রনি শেখ, সহ-সভাপতি আরিফ পারভেজ, ত্রাণ বিষয়ক সম্পাদক আশিকুর রবিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক আতিকুর রহমান খোকন, নির্বাহী সদস্য মোঃ হামিদুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।