মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুর জেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান শুভেচ্ছায় বলেন বর্তমানে করোনার প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে সকলকে ঈদের নামাজ আদায় করতে হবে। তিনি বলেন নিজে এবং নিজের পরিবারকে সুস্থ রেখে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে। একই সাথে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান দেশের শান্তি উন্নতি ও অগ্রগতি কামনা করেন।