গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’কে উপজেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ।
এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক ওস্তাদ রতন সরকার,সহকারী প্রশিক্ষক এসএম সেলিম রেজা,উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য যথাক্রমে আমিরুল ইসলাম অল্ডাম ও আজিজুল হক রানু,সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক জুলফিকার আলী কানন প্রমুখ।
উল্লেখ্য,গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ পদান্নতি পেয়ে কুষ্টিয়া সহকারী জেলা প্রশাসক (এনডিসি) হিসাবে যােগদান করবেন।