মেহেরপুর নিউজ:
সামান্য বাতাস ও বৃষ্টির কারণে মেহেরপুর বাসী প্রায় ৬ ঘন্টা সময় অন্ধকারে কাটাল। রবিবার সন্ধ্যার পূর্বে এবং পরে মেহেরপুরে সামান্য বাতাস এবং বৃষ্টিপাত হয়।এ সময় সন্ধ্যা ৬ টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
টানা প্রায় ৬ ঘন্টা পর বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কি কারনে টানা ৬ ঘন্টা যাবৎ বিদ্যুৎ বন্ধ ছিল সে ব্যাপারে কর্তৃপক্ষের নিকট থেকে জানার চেষ্টা করেও কারো কাছ থেকে কোন উত্তর পাওয়া যায়নি। রাত ১১ টার পরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। দীর্ঘদিন পর মেহেরপুর বাসীকে প্রায় ৬ ঘন্টা যাবত অন্ধকারে কাটাতে হয়।