মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী সিসি তে শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে মোনাখালী সিসিতে শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর সময় মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি অফিসার তারিকুল ইসলাম কেন্দ্র পরিদর্শন করেন।