মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ অক্টোবর:
কাঁঠাল গাছ থেকে পাতা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে এলাহী গাইন (৭০) নামের এক বৃদ্ধ মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ওই ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার সকালের দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের ইংরেজ গাইনের ছেলে এলাহী গাইন তাদের একটি কাঁঠাল গাছ থেকে ছাগলের জন্য পাতা কাটতে উঠে পা ফসকে গাছ থেকে নীচে পড়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।