গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৃহকর্তার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।
শনিবার সকালের দিকে হাড়াভাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘণ্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দু’টি আধাপাকা ঘর ও ঘরের মালামাল পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
বামন্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহাক আলী বিশ্বাস জানান, হাড়াভাঙ্গা গ্রামে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটিদল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় । চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে স্থানীয় ভাবে জানা গেছে।