মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিব শতবর্ষ মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলার শিক্ষার্থীদের মাঝে শত তথ্য জাতির পিতা শীর্ষক প্রকাশনা গ্রামে গ্রামে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
সোমবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শত তথ্য জাতির পিতা শীর্ষ প্রকাশনা বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শততথ্যে জাতির পিতা শীর্ষক প্রকাশনা তুলে দেন।এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার সেখানে উপস্থিত ছিলেন।