মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার পুলিশ পরিদর্শক (নিঃ) তাপস রায় চৌধুরী এর এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় বদলী হওয়ায় মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।