গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের কুঠিপাড়ায় ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে মানববন্ধনের আয়োজন করে তেরাইল গ্রামের কুঠিপাড়াবাসি। করােনাকালীন পরিস্থির কারণে স্কুল কলেজ বন্ধের ফলে দিন দিন শিক্ষার্থীরা ফ্রি ফায়ার ও পাবজি গেমে আসক্ত হয়ে পড়ছে।