মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিরিক্ত পিপি কাজি শহীদ ভবন নির্মাণের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন। পরে সেখানে মোনাজাত করা হয়। এলজিইডির ৪২ লক্ষ ৮৩ হাজার টাকা ব্যয়ে সাপেক্ষে বামন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হবে। স্থানীয় আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মনি সহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।