মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ শরিয়তউল্লাহ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।