মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর মরাগাং খাল খননের কাজ শেষ হয়েছে। মরা গাং খাল খননের ফলে সেখানে মাছ চাষের অপার সম্ভাবনা দেখা দিয়েছে।
মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পানিসম্পদ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে সাপেক্ষে মরা গাং খাল পুনর্খননের উদ্যোগ গ্রহণ করা হয়। ৮ হাজার ৬শ ফিট অর্থাৎ প্রায় তিন কিলোমিটার লম্বা, চার ফুট গভীরতা, ৮৬ ফিট চওড়া এই মরগাং খাল পুনর্খননের ফলে সদর উপজেলার কামদেবপুর এবং ফতেপুর গ্রামের মানুষের মধ্যে প্রাণ ফিরে এসেছে।
এলাকাবাসীর গোসল থেকে শুরু করে সেচ সুবিধা যেমন বৃদ্ধি পেয়েছে। হাঁস পালনের পাশাপাশি সেখানে মৎস্য চাষের অপার সম্ভাবনা দেখা দিয়েছে। এলাকাবাসী জানিয়েছেন খাল পুনঃখনন এর ফলে এলাকাবাসী যেমন উপকৃত হয়েছে, এটাকে ধরে রাখতে নিচ থেকে উপরে উঠার কয়েক জায়গায় সিঁড়ি এবং নদীর দুই পাশ ধরে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন। প্রায় ৩ কিলোমিটার লম্বা মরা গাং খাল এরই মাঝে জায়গা বিশেষ চার থেকে পাঁচ ফিট পানি জমা হয়েছে।
এখানে দেশি প্রজাতির মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ ছাড়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। মরা গাং খালের সৌন্দর্য বৃদ্ধির জন্য খালের দুপাশে বৃক্ষরোপণ করা হলে খালের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব বলে এলাকাবাসী জানিয়েছেন।