মেহেরপুর নিউজ:

মৎস্য বিভাগের পিডি আলিমুজ্জামান বলেছেন মেহেরপুর থেকে প্রস্তাব পাঠানো হলে আমরা এই মরগাং খালের দুপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও মাছ চাষের জন্য অর্থ বরাদ্দের আশ্বাস। একই সাথে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করব।
শুক্রবার বিকালের দিকে পিডি আলিমুজ্জামান সদর উপজেলার কামদেবপুর মরগাং খালের দুপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কালে একথা বলেন। পিডি এসময় পুনর্খননকৃত মরগাং খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
এসময় মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, শহীদ সাদিক হোসেন বাবুল,ইউপি সদস্য মিলন হোসেন সহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রায় ৮০ লাখ টাকা ব্যায় সাপেক্ষে তিন কিলোমিটার মরগানং খাল পুনঃখনন কাজ সম্পন্ন হওয়ার পর পিডি ওই পুনর্খননকৃত খাল পরিদর্শন করেন।