মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে সামসুল(৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফপ্তার করেছে। মঙ্গলবার মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকা থেকে শামসুল কে গ্রেফতার করা হয়।
এ সময় তার নিকট থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফপ্তার শামসুল মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই অর্জুনের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের বেড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এ সময় তার নিকট থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।