মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম সান্তনার উদ্যোগে মেহেরপুর জেলা পরিষদের সহযোগিতায় গাংনীর বিভিন্ন মসজিদের মুসল্লিদের মাঝে মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনীর বিভিন্ন মসজিদে মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয় মেহেরপুর জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম সান্তনা উপস্থিত থেকে মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন।